Skip to content
ProductStoreBrandShowroomServicesAdvertiseFeatureNewsEntertainmentProductStoreBrandShowroomServicesAdvertiseFeatureNewsEntertainment
Bangladesh Businesses — the largest business directory of Bangladesh

Anyone can post

Your product.
Your store. Your news.

Nine boards, one place. Upload what you sell, what you build, what you announce — and let everyone browse it.

The boards

Latest uploads

138 uploads · page 1 of 12

প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টেড আইডি কার্ড ল্যানইয়ার্ড / ফিতা (Bangladeshbusinesses.com)ProductAccessories

প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টেড আইডি কার্ড ল্যানইয়ার্ড / ফিতা (Bangladeshbusinesses.com)

পণ্য বিবরণী (Product Description):ডিজাইন ও উপাদান: চমৎকার ফিনিশিং ও টেকসই উপাদানে তৈরি এই ল্যানইয়ার্ডগুলোতে "Bangladeshbusinesses.com" ব্র্যান্ডিং প্রিন্ট করা রয়েছে। কালার স্কিম: লাল, সবুজ ও সাদা রঙের আকর্ষণীয় সমন্বয়ে তৈরি, যা যেকোনো প্রতিষ্ঠানের আইডি কার্ডের সাথে দেখতে প্রফেশনাল লাগে। হুক ও ক্লিপ: ফিতার সাথে মজবুত মেটাল হুক ও ক্লিপ সংযুক্ত রয়েছে, যা সহজেই আইডি কার্ড বা ব্যাজের সাথে আটকে রাখা যায়। ব্যবহারের ক্ষেত্র: করপোরেট অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেমিনার, কার্নিভাল বা যেকোনো আনুষ্ঠানিক ইভেন্টে ব্যবহারের জন্য এটি অত্যন্ত উপযোগী।

B. Businesses · 11/2/2026

৳30

0likes0comments0shares

NewsEducation

‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে তিন দিনব্যাপী (২৯-৩১ অক্টোবর) অনুষ্ঠিত ‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’-এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশের প্রায় ১৫০টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। এতে প্রায় ৩০০টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করা হয়। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রজেক্ট উপস্থাপন, উপস্থিত বক্তৃতা , এনালিটিক্যাল কুইজ, গল্প লিখন এবং কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ছিল। কার্নিভালে জাতীয় বিজ্ঞান জাদুঘরের বিশেষ ৪-ডি (4D) মুভি বাস এবং মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন, এমপি। তিনি শিক্ষার্থীদের প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোাকসভায় বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য একটি আধুনিক, দক্ষ, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে শিক্ষার উন্নয়ন, বিজ্ঞানমনস্কতা, গবেষণা উদ্ভাবন ও দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পরীবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করুক এবং তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাক।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমন্ত্রিত অতিথিরা সমাপনী দিনে উপস্থিত ছিলেন।

B. Businesses · 11/2/2026

0likes0comments0shares

মিডিয়া কভারেজ আমন্ত্রণপত্র

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে তিন দিনব্যাপী 'ন্যাশন্যাল সাইন্স কার্নিভাল-২০২৬' ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬: রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (বিএনএমপিসি)-এর বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬'। আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ কলেজ প্রাঙ্গণে এ বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশের স্বনামধন্য প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উৎসবের আয়োজন প্রসঙ্গে জানা যায়, তিন দিনব্যাপী এ উৎসবে রয়েছে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা ও প্রজেক্ট উপস্থাপনসহ নানা বিষয়ের প্রতিযোগিতা। এছাড়া অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য জাতীয় বিজ্ঞান জাদুঘরের ১টি ৪-ডি মুভি বাস এবং ১টি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান (২৯ অক্টোবর): আগামী ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় বিজ্ঞান কার্নিভালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিবিএমএস, এনডিইউ, পিএসসি। দ্বিতীয় দিনের আয়োজন (৩০ অক্টোবর): কার্নিভালের দ্বিতীয় দিন ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকায় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ পর্বের প্রধান অতিথি হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান। সমাপনী ও পুরস্কার বিতরণী (৩১ অক্টোবর): আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় কার্নিভালের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল মিডিয়া ও সংবাদ মাধ্যমকে কভারেজ নিশ্চিত করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

B. Businesses · 10/27/2026

0likes0comments0shares

"কাজ বাচাঁতে নিজেদের জরায়ু কেটে ফেলছেন ভারতের আখ কাটার নারী শ্রমিকরা "

ভোরের আলো ফোটার আগেই কর্মদিবস শুরু করতে হয় পূর্ণিমার। দক্ষিণ ভারতের কর্ণাটকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা রামানগরে ভোর চারটায় তাঁবু থেকে বেরিয়ে দিনের কাজের প্রস্তুতি নেন তিনি। ঋণ পরিশোধের পাশাপাশি জীবিকা নির্বাহের আশায় প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসেন তারা। পুরো ভারতে প্রায় ১৫ লাখ মানুষ আখ কাটার কাজ করেন, যাদের বেশিরভাগই দিনে ১৪ ঘণ্টারও বেশি সময় শ্রম দেন। ব্রিটিশ গণমাধ্যম "দ্য ইনডিপেনডেন্ট"-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ব্যবহৃত মোট আখের প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। কোকা-কোলা ও পেপসিকোর মতো বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানিগুলো এখান থেকেই চিনি সংগ্রহ করে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, কর্মক্ষেত্রে পর্যাপ্ত টয়লেট ও সুপেয় পানির অভাবে নারী শ্রমিকদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এই নারী শ্রমিকদের সামনে কেবল দুটি পথ খোলা—হয় শারীরিক অসুস্থতার কারণে কাজে না গিয়ে মোটা অঙ্কের জরিমানা গোনা, না হয় শরীরের ক্ষতি করে কাজ চালিয়ে যাওয়া। নারী শ্রমিক এবং অধিকারকর্মীরা জানান, মাসিকের তীব্র ব্যথা ও গর্ভাবস্থাকালীন বিশ্রামের বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। পূর্ণিমা নামের এক নারী শ্রমিক বলেন, "কেউ যদি এই কষ্ট কিছুটা কমিয়ে দিত, তবে খুব উপকার হতো।" কষ্টের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত তিনি জরায়ু অস্ত্রোপচার (হিস্টেরেকটমি) করে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবিতা নামের আরেক নারী শ্রমিক শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ২০২৫ সালে জরায়ু কেটে ফেলেছেন। এরপর থেকে তিনি নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। পুনেতে চিকিৎসা করাতে গেলে সেখানকার হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। পূর্ণিমা আক্ষেপ করে বলেন, "আমাকে নিজের জরায়ু কেটে ফেলতে হচ্ছে; তা না হলে কাজের ব্যাঘাত ঘটবে এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারব না।" ২০১৯ সালে মহারাষ্ট্রের একটি সংস্থার জরিপে দেখা যায়, ৮২ হাজার ৩০৯ জন আখ কাটাই নারী শ্রমিকের মধ্যে ১৩ হাজার ৮৬১ জন জরায়ু অস্ত্রোপচার করিয়েছেন। এদের মধ্যে ৪৫ শতাংশ নারী পরবর্তীতে মারাত্মক শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। ২০২৫ সালের মার্চ মাসে বোম্বে হাইকোর্ট স্থানীয় সরকারকে এসব শ্রমিকের মৌলিক সুবিধা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেন। ২০২৫ সালের নভেম্বরে হালনাগাদ তথ্যসহ একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা এখনো প্রকাশ করা হয়নি। ফলে মাঠপর্যায়ে কোনো স্বাস্থ্যসুবিধাই এখনো কার্যকর হয়নি।

Tasfia Alam · 10/25/2026

0likes0comments0shares

ময়মনসিংহে কাচ্চির স্বাদে খাবার প্রেমিকদের গল্প-কাচ্চি মশাই🍛❤️

খাবারের সঙ্গে জড়িয়ে থাকে আনন্দ, আড্ডা আর প্রিয় মুহূর্তের অসংখ্য গল্প। আর কাচ্চি বিরিয়ানি হলে সেই আনন্দ যেন আরও একটু বিশেষ হয়ে ওঠে 😊!! আজকের ফুড ব্লগে থাকছে ময়মনসিংহের কাচ্চি মশাই রেস্টুরেন্টে। কাচ্চির প্রেমিকদের কাছে খাবারের এমন আয়োজন মানেই স্বাদের প্রতি ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুন্দর উপলক্ষ😄। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সঙ্গে খাবারের মুহূর্ত -খাবারকে ঘিরে তৈরি হোক সুন্দর স্মৃতি ❤️❤️। লোকেশন :কাচ্চি মশাই,নতুন বাজার,ময়মনসিংহ

Tasfia Alam · 10/24/2026

0likes0comments0shares

"ময়মনসিংহে আনন্দ বিষাদের মধ্যে দিয়ে মহাদশমী উদযাপন "

উৎসবের সমাপ্তি, কিন্তু আনন্দের শুরু। সিঁদুর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠা উচ্ছ্বাস এবং বিষাদের সুর-সবকিছু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়!!!

Tasfia Alam · 10/23/2026

0likes0comments0shares

"ময়মনসিংহে যথাযথ মর্যাদায় মহানবমী উদযাপন "

মহানবমী মানেই ধুনুচি নাচ আর ঢাকের জোরালো আওয়াজ যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে।এই পবিত্র তিথিতে আপনাদের জন্য নিয়ে এলাম নবমীর সেরা কিছু ঝলক।ছবি ও ভিডিওর মাধ্যমে আমাদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিন 🎆❤️!!!

Tasfia Alam · 10/23/2026

0likes0comments0shares

"ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশে মহাসপ্তমী উদযাপন "

ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি আর প্রতিমার অপরূপ রূপ -সব মিলিয়ে পূজা মানেই একরাশ ভালোলাগা ও অফুরন্ত আনন্দ 🎆💕!! এই ওয়েবসাইটে দেখুন পূজার সুন্দর ছবি ও ভিডিও, উপভোগ করুন উৎসবের রঙিন মুহূর্ত এবং ভাগ করে নিন আপনার ভালোলাগা 😊!!

Tasfia Alam · 10/23/2026

0likes0comments0shares

রান্নায় সেরা স্বাদ ও সুঘ্রাণের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আস্ত ধনিয়াProduct• আস্ত মসলা / ধনিয়া বীজ (Whole Spices / Coriander Seeds)

রান্নায় সেরা স্বাদ ও সুঘ্রাণের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আস্ত ধনিয়া

বাঙালি রান্নার স্বাদ ও সুগন্ধ বহুগুণ বাড়িয়ে দিতে ধনিয়ার জুড়ি নেই। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক ও খাঁটি আস্ত ধনিয়া। বাছাইকৃত সেরা ধনিয়া বীজ থেকে আধুনিক উপায়ে এটি প্রস্তুত করা হয়, যা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। তরকারি, ঝোল কিংবা যেকোনো স্পেশাল মসলার মিশ্রণ তৈরিতে এই ধনিয়া দেবে অতুলনীয় স্বাদ ও মন মাতানো সুঘ্রাণ। কেন আমাদের ধনিয়া বেছে নেবেন? • ১০০% খাঁটি ও প্রাকৃতিক: কোনো প্রকার কৃত্রিম রঙ বা ক্ষতিকারক প্রিজারভেটিভ ছাড়া সম্পূর্ণ হাইজেনিক উপায়ে প্যাককৃত। • উন্নত মানের পণ্য: প্রতিটি বীজ সুনির্দিষ্টভাবে বাছাই করা এবং পরিচ্ছন্ন। • অনবদ্য সুগন্ধ: রান্নায় সুপক্ব ও চমৎকার ঘ্রাণ এনে দেয়। • পরিবারের জন্য নিরাপদ: ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত। পণ্যের বিবরণী: • পণ্যের নাম: আস্ত ধনিয়া (Coriander Seeds) • ওজন: ১০০ গ্রাম • বিশেষ মূল্য: মাত্র ৪০ টাকা আপনার নিত্যদিনের রান্নায় খাঁটি ও পুষ্টিকর স্বাদ নিশ্চিত করতে আজই অর্ডার করুন!

Md Rajib · 10/13/2026

৳40

0likes0comments0shares

১০০% পিওর প্রিমিয়াম কোয়ালিটি ইসুবগুলের ভুষি (Premium Quality Natural Psyllium Husk)Productভেষজ ও স্বাস্থ্যপণ্য / প্রাকৃতিক ডায়েটারি ফাইবার (Herbal &

১০০% পিওর প্রিমিয়াম কোয়ালিটি ইসুবগুলের ভুষি (Premium Quality Natural Psyllium Husk)

• ১০০% পিওর ও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রক্রিয়াজাতকৃত প্রিমিয়াম কোয়ালিটি ইসুবগুলের ভুষি। কোনো প্রকার ভেজাল বা কৃত্রিম কেমিক্যাল ছাড়া শতভাগ হাইজেনিক পরিবেশে এটি প্যাকেটজাত করা হয়েছে। প্রাকৃতিকভাবে উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এই ভেষজ উপাদানটি পেটের গ্যাস, বুক জ্বালাপোড়া ও কোষ্ঠকাঠিন্যের চিরস্থায়ী সমাধান হিসেবে অত্যন্ত কার্যকরী। আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ ও সতেজ রাখতে আজই অর্ডার করুন। ১০০ গ্রামের প্যাকের বিশেষ মূল্য মাত্র ১৩০ টাকা!

Md Rajib · 10/13/2026

৳130

0likes0comments0shares

Get the newsletter

New products, stores, brands and business news from Bangladesh — straight to your inbox. No spam, unsubscribe any time.